একুশে বই মেলা

* যে ব্যক্তির মাঝে কোনো রসকষ নেই সে যেন একটা বাম্পার ছাড়া গাড়ির মতো। এ গাড়ি রাস্তায় সামান্য নুড়ি পাথরের সাথে ধাক্কা খেলেও ভয়াবহরূপে নড়ে ওঠে।

* একটি বই ভালোমতো তিনবার পড়া, ভালো তিনটি বই একবার করে পড়ার থেকে বেশি উপকারী।

* কাপুরুষেরা প্রকৃত মৃত্যুর আগেই বার বার মরে। অপরদিকে সাহসী ব্যক্তি একবারই মৃত্যুর স্বাদ পায়।

* যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর থেকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন।

* ওই লোকের মতো হবেন না, যে কিনা জীবনের প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধ উপভোগ করার জন্য। আর দ্বিতীয়ার্ধ শেষ করে দেয় প্রথমার্ধের ব্যাপারে আফসোসের মাধ্যমে!

* তোমরা সঠিক পথে কম লোককে চলতে দেখে একাকিত্ব অনুভব করো না। আর ভুল পথে বেশি লোককে চলতে দেখে প্রভাবিত হয়ে যেয়ো না।

* অহংকারী ব্যক্তি পাহাড়ের ওপর আরোহণকারীর মতো। সে নিচের মানুষজনকে ছোট মনে করে। আর নিচের মানুষজনও তাকে ছোট মনে করে।

* এমন বন্ধু খোঁজো, যার সাথে খারাপ আচরণ করে ফেললেও সে আমার সাথে ভালো আচরণ করে।

* যে দৃঢ় প্রত্যয় ও সদিচ্ছা নিয়ে কোনো কিছু পাওয়ার ইচ্ছে করে, সে তা পাবেই। পুরোটা না পেলেও কিছুটা পাবে।

* তোমরা যখন বিপদের সম্মুখীন হবে, অবস্থা খারাপ হয়ে যাবে তখন কম করে হলেও সদাকাহ করবে। কারণ, তোমরা যা ব্যয় করবে তার বিনিময়ে আল্লাহ বহু গুণে প্রতিদান দেবেন, তোমাদের জীবনকে প্রশস্ত করে দেবেন।

* যে ব্যক্তি সালাত, সিয়াম কিংবা হজ বা উমরাহ করার নিয়ত করে; কিন্তু বাধাগ্রস্ত হয়, সে যা নিয়ত করেছিল আল্লাহ তাকে তা দিয়ে দেন।

'জীবন পথে সফল হতে'―বই থেকে কিছু উক্তি তুলে ধরা হলো।
প্রকাশিতব্য : একুশে বইমেলা’ ২০১৯, ইন শা আল্লাহ।

Comments