Skip to main content
"""
"ছাত্রলীগ কে বল্লেন ডাঃ দীপু মনি""""ছাত্র রাজনীতি কাকে বলে""""ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুলহক নুর কে দেখে শিখো""""""" রাজ পথে নেমেছে একা। তারপর মার খেয়েছে,ভিপি হয়েছে,আবার মার খেয়েছে, প্রধান মন্ত্রীর সামনে গিয়ে বলেছে আপনাকে দেখলে আমার মৃত মায়ের কথা মনে পড়ে।বেড়িয়ে এসে বলেছে ছাত্রলীগ নামক হাতুরী বাহিনীকে রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় আমাদের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে।
আবারও মার খেয়েছে। কিন্তু নুরু কাপুরুষের মত ঘরের অন্ধর মহলে গৃহ বধূ হয়ে বসে থাকেনি।
সে জানতো শত্রুরা অত্যন্ত শক্তিশালী, জানতো বাংলাদেশের আনাচে কানাচে লাশের স্তুপ।
জানতো গুম হয়ে যেতে পারে ইলিয়াস আলীর মত।
জানতো হয়ত ঘর থেকে বের হলে সে আর ফিরে নাও আসতে পারে।
জানতো তাকে শেল্টার দেবার জন্য প্রশাসন এগিয়ে আসবেনা,তার নেই কোন রাজনৈতিক সংগঠন, তাহলে নুরু কিভাবে বট বৃক্ষের মত রাজ পথে দাড়িয়ে গেলো?
কি সেই শক্তি?
হ্যা, নুরুর ভেতরে ছিলো সততা দেশ প্রেম আর মানুষের অধিকার আদায়ের এক দূর্বার আত্ম উপলব্ধি, যা তাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে,যা তাকে শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করার সাহস যুগিয়েছে।
এ সাহস সবার থাকেনা।অনেক বড় রাজনৈতিক দলও তার এই বীরত্বপূর্ণ সাহসী মনোভাব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।#collected
Comments
Post a Comment